"শ্রমিক বন্ধু" তৈরি করা হয়েছে বাংলাদেশের পোশাক শিল্প ও অন্যান্য কারখানায় কর্মরত শ্রমিক ভাইবোনদের জন্য। অনেক শ্রমিক তাদের বেতন, ওভারটাইম, ছুটি, ঈদ বোনাস কিংবা চাকরি ছাড়ার সময় ফাইনাল সেটেলমেন্ট সঠিকভাবে হিসাব করতে পারেন না, যার ফলে অনেক সময় তারা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হন। আমাদের লক্ষ্য হলো — প্রতিটি শ্রমিক যেন নিজের হাতেই, নিজের মোবাইলে, সহজে ও নির্ভুলভাবে তার প্রাপ্য হিসাব করতে পারেন এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন হন।
Shromik Bondhu was built for garment and factory workers in Bangladesh. Many workers are unable to correctly calculate their salary, overtime, leave, Eid bonus, or final settlement — which often means they are denied what they are rightfully owed. Our goal is simple: let every worker calculate their own dues, easily and accurately, right from their own phone, and become more aware of their rights.
- 💰নির্ভুল বেতন হিসাব — মূল বেতন, ওভারটাইম ও ভাতা সহ। Accurate salary calculation including basic, overtime and allowances.
- 📅দৈনিক হাজিরা রেকর্ড রাখা ও মাস অনুযায়ী দেখা। Track daily attendance and view it month by month.
- 🧾ফাইনাল সেটেলমেন্ট হিসাব — চাকরি ছাড়ার সময় আপনার প্রকৃত পাওনা জানুন। Final settlement calculator — know your actual dues when leaving a job.
- 🎉ঈদ বোনাস, ইনক্রিমেন্ট ও মাতৃত্বকালীন সুবিধা হিসাব। Eid bonus, increment and maternity benefit calculations.
- 📢নোটিশবোর্ডের মাধ্যমে সহকর্মীদের সাথে তথ্য বিনিময়। A notice board to share information with fellow workers.
- 🆓সম্পূর্ণ বিনামূল্যে, বাংলা ও ইংরেজি — দুই ভাষাতেই ব্যবহারযোগ্য। Completely free to use, available in both Bengali and English.
আবু বকর সিদ্দিক মঈন
Abu Bakar Siddique Moin
Moin IT Solutions"শ্রমিক বন্ধু" অ্যাপটি তৈরি ও পরিচালনা করছে Moin IT Solutions, যার প্রতিষ্ঠাতা আবু বকর সিদ্দিক মঈন। শ্রমজীবী মানুষের প্রতিদিনের সমস্যা সহজ করার লক্ষ্যে ছোট কিন্তু কার্যকর ডিজিটাল টুল তৈরি করাই আমাদের কাজ।
Shromik Bondhu is developed and maintained by Moin IT Solutions, founded by Abu Bakar Siddique Moin. We build small, practical digital tools aimed at solving everyday problems for working people.
📩 যোগাযোগের জন্য উপরের বাটন ব্যবহার করুন। · Please use the buttons above to get in touch.